বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (২০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার উত্তর দাউদ গ্রামে। তাঁর লাশ বিএসএফের হেফাজতে রয়েছে। দাউদপুর ক্যাম্পের বিডিআরের নায়েব সুবেদার আবদুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারত থেকে গরু নিয়ে আসার পথে বিএসএফ শহিদুলকে গুলি করে।