বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গত শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। তাঁর নাম আবদুল লতিফ (৪৪)। তিনি উপজেলার নামো জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম জানান, রাত আটটার দিকে কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। অন্যরা গুলিবিদ্ধ ব্যক্তিদের নিয়ে দেশে ফেরে। পরে গুলিবিদ্ধ আবদুল লতিফ মারা যান। আহত একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সেন্টু মিয়া (৩১)। তিনিও নামো জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।