বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দই খাওয়া সীমান্তে গত বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাইয়াকুর রহমান (২০)। তিনি উপজেলার বুতমারী গ্রমের গোলাম হোসেনের ছেলে। সাইয়াকুর গরুর ব্যবসা করতেন।জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দই খাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারসংলগ্ন ৪ নম্বর সাব-পিলারের কাছে সাইয়াকুরকে গুলি করে হত্যা করে ভারতের বড় মরিচাবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এরপর তারা লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের (বিডিআর) উপ-অধিনায়ক মেজর শফিক উদ্দিন গতকাল শুক্রবার জানান, এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ এবং লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিএসএফ কর্তৃপক্ষ ময়নাতদন্ত শেষে লাশ ফেরত পাঠাবে বলে জানিয়েছে।