বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে গত শনিবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবুল হোসেন (২৮) বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসীর ভাষ্যমতে, শনিবার রাত ১০টার দিকে বাবুলসহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্তে ধরলা নদীর ডান তীরে অপেক্ষা করছিলেন। এ সময় চ্যাংড়াবান্ধা ক্যাম্পের বিএসএফের সদস্যরা বাবুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা তাঁর লাশ টেনে-হিঁচড়ে নিয়ে যান।