বিএসএফের গুলিতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সহিদুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি উপজেলার মঙ্গলিবাড়ির বর্মণতল গ্রামের বাসিন্দা। বিডিআর ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফের গুলিতে তিনি নিহত হন। লালমনিরহাট ৩১ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আসলাম হোসেন বলেন, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।