বিএসএফের তাড়া খেয়ে তাহিরপুরে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তাড়া খেয়ে নদীতে ডুবে এক বারকি শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম নূরউদ্দিন (৪৫)। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় গ্রামের বাসিন্দা।বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ফাঁড়ির সদস্যরা গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বারেকটিলা এলাকায় সীমান্ত নদী জাদুকাটা থেকে তাঁর লাশ উদ্ধার করেন। বিজিবি ও এলাকাবাসী জানান, শতাধিক বারকি শ্রমিক গতকাল বেলা ১১টার দিকে জাদুকাটা নদীর লাউড়েরগড় সীমান্তের ১২০৩ নম্বর পিলার-সংলগ্ন এলাকায় কয়লা ও পাথর সংগ্রহ করতে যান। এ সময় ভারতের শিলংয়ের ঘুমাঘাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে শ্রমিকদের ধাওয়া করেন। এ সময় নূরউদ্দিন জাদুকাটা নদীতে ডুবে যান।বিজিবির লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির সুবেদার ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।