বিএসএফের দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ সীমান্ত দিয়ে গত শনিবার দুপুরে বিএসএফের তিন-চারজন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন। গতকাল রোববার পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ঘটনার প্রতিবাদ জানালে বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার আশ্বাস দেয়। বিজিবির কিরনগঞ্জ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার কামাল হোসেন বলেন, শনিবার দুপুরে বিএসএফের তিন-চারজন সদস্য আন্তর্জাতিক সীমানা পার হয়ে বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এই অনুপ্রবেশের প্রতিবাদ জানাতে বিজিবির আহ্বানে গতকাল পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিষয়টি উত্থাপন করলে দুঃখ প্রকাশ করেন বিএসএফের কমান্ড্যান্ট এস কে সিং।