বিএসএফের নির্যাতনের শিকার বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনের শিকার এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেলে তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহতের নাম আবদুল হান্নান (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার চরহাসানপুর গ্রামের তোবজুল হকের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, হান্নানকে বিএসএফ ধরে নিয়ে নির্যাতনের পর ছেড়ে দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় ফিরে এসে হান্নান গোপনে চিকিত্সা নেয়। চিকিত্সাধীন অবস্থায়ই তাঁর মৃত্যু হয়েছে।