বিএসএফের প্রহারে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পিটুনিতে বাবু (২২) নামের এক বাংলাদেিশ গুরুতর আহত হয়েছেন৷ তিনি হাপানিয়া আন্দারদীঘি গ্রামের কাশেম আলীর ছেলে৷
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাবুসহ এলাকার কয়েকজন গরুর ব্যবসায়ী হাপানিয়া সীমান্ত দিয়ে ভারতে যান৷ এ সময় বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের ধাওয়া করে বাবুকে ধরে ফেলেন৷