বিএসএফের বনভোজনে বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আমন্ত্রণে বনভোজনে অংশ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারতের ফুলবাড়ীতে বনভোজনের আয়োজন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সকালে বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের আঞ্চলিক কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহ্ফুজুর রহমান ও ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হকসহ বিজিবির একটি দল বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে যায়। এ সময় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এস কে সুধ, শিলিগুড়ির সেক্টর কমান্ডার অখিল দীক্ষিত, কিষানগঞ্জের সেক্টর কমান্ডার এ এস পানোয়ার তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান।