বিএসএফের বেড়া দেওয়া বিজিবির বাধায় বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গত মঙ্গলবার বিএসএফ-এর কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিজিবির বাধায় বন্ধ হয়েছে। গতকাল পর্যন্ত তা বন্ধ ছিল।লালমনিরহাট ৩১ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন বলেন, পানবাড়ী সীমান্তে ৮১১ (ডিএমপি) মেইন পিলারের ১৭ নম্বর সাবপিলার থেকে বাংলাদেশ-ভারত নো ম্যানস ল্যান্ডে মঙ্গলবার সকালে বিএসএফের সদস্যরা বেড়া দেওয়ার কাজ শুরু করেন। বিজিবির সদস্যরা গিয়ে বাধা দিলে তাঁরা কাজ বন্ধ করে।কর্নেল আসলাম হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উভয় দেশের কর্তৃপক্ষের অনুমোদনসংক্রান্ত চিঠি না পাওয়া পর্যন্ত বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না।