বিএসএফের বোমা ও গুলিতে আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে গত শনিবার রাতে মুকুল হোসেন (৩২) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। একই রাতে ওই সীমান্তে বিএসএফের বোমা ও গুলিতে আরও তিন ব্যবসায়ী আহত হন। এ ছাড়া শনিবার রাত থেকে দুই ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, হরিহরনগর গ্রামের সলিমউদ্দিন (৫৫) এবং তাঁর দুই ছেলে খায়রুল ইসলাম (২২) ও সাইদুর রহমান (২০), মৃত আবদুস সামাদের ছেলে কামাল হোসেন (২৫), গোয়ালপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শুকুর আলী (২২) এবং ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুশুমপুর গ্রামের তেনারুদ্দিনের ছেলে মুকুল শনিবার রাতে হরিহরনগর সীমান্তপথে ভারতে যান। ভারতের পুটিখালী এলাকায় পৌঁছালে বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে বোমা হামলা ও গুলি চালান।