বিএসএফের বোমা হামলায় দুই গরু ব্যবসায়ী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্তে গত বৃহস্পতিবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতবোমা হামলায় দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন করমুডাঙ্গা গ্রামের আবদুস সামাদের ছেলে ইকবাল হোসেন (৩৫) এবং একই গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩২)।
নওগাঁর পত্নীতলা ১৪ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আখতার জানান, ওই দুজনের বিরুদ্ধে বিজিবি শুক্রবার থানায় একটি মামলা করেছে।