বিএসএফের শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার বেলা একটায় দিনাজপুরের হিলি চেকপোস্টের ফটকে বিএসএফের পক্ষে মিষ্টির দুটি প্যাকেট বিজিবির কাছে দেওয়া হয়। বিজিবির হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার আতাহার আলী বলেন, বিএসএফের ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি যশোবন্ত সিং বিএসএফের পক্ষে দুই প্যাকেট মিষ্টি নিয়ে চেকপোস্টের ফটকে আসেন। এ সময় তিনি বিজিবিকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে দুই প্যাকেট মিষ্টি দেন। তিনি জানান, এই মিষ্টি হিলি চেকপোস্ট ক্যাম্প ও হিলি বিওপি ক্যাম্পের বিজিবির সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি