বিএসএফের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে বিজিবির জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাউরানী বিওপির বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের সিতাই বিএসএফ ক্যাম্পের গত সোমবার বিজিবি ও বিএসএফের সেক্টর পর্যায়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে বিজিবির রংপুর সেক্টর ফুটবল দল ১-০ গোলে বিজয়ী হয়। ৩৭ সদস্যের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. নেয়ামুল ইসলাম ফাতেমী, বীর প্রতীক এবং বিএসএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফালাকাটা সেক্টর কমান্ডার ডিআইজি অশোক কুমার।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান বলেন, পারস্পরিক আস্থা ও বিশ্বাস সুদৃঢ় করার জন্য প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।