বিএসএফের হাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত এলাকায় ভারতের ভেতর থেকে গতকাল সোমবার সকালে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক ব্যক্তিরা হলেন আবদুল মালেক (৩৪) ও কমিশন আলী (৩২)। বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের মালেক এবং একই উপজেলার আটঘরিয়া গ্রামের কমিশন আলী কয়েক মাস আগে শ্রমিকের কাজ করতে ভারতে যান। গতকাল সকাল আটটার দিকে সীমান্তের ৩৬৯ নম্বর পিলার এলাকা দিয়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভারতের ১২১ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের আটক করেন। আটক দুই বাংলাদেশিকে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। ঠাকুরগাঁও প্রতিনিধি