বিএসএফের হাতে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুরের কুসুমপুর সীমান্তের কাছ থেকে গতকাল বুধবার সকালে ওমর আলী (১৫) নামের এক বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পরও বিএসএফ তাঁকে ফেরত দেয়নি। বিজিবি জানায়, ভারতীয় সীমান্তের ভেতরে ঘোরাফেরা করার সময় নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের বিশেষ দল তাকে আটক করে।