বিএসএফের হাতে আটক ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবিতে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফেরত দেওয়ার দাবিতে সিলেটের গোয়াইনঘাটে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ‘আমরা সীমান্তবাসী’র ব্যানারে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল বাজারে এ সভার আয়োজন করা হয়।সোনারহাট সীমান্ত এলাকার আতাউর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হক, শাহ পরান, মঞ্জুর আহমদ প্রমুখ।বক্তারা বলেন, সীমান্ত থেকে জোর করে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিদের ফেরত না দেওয়ায় সীমান্তবাসী বিক্ষুব্ধ। আটককৃতদের ফেরত দিতে এবং বিএসএফের অন্যায় কর্মকাণ্ড বন্ধ করতে বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান।গত ২৮ জানুয়ারি দুপুর ১২টার দিকে সিলেটের সোনারহাট সীমান্তের ১২৬৮ নম্বর মেইন পিলার-সংলগ্ন এলাকা থেকে গোয়াইনঘাট উপজেলার ভাদেশ্বর গ্রামের মাওলানা সুহেল আহমদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার মাওলানা মুফতি হাবিবুল্লাহ জালাল ও অজ্ঞাতনামা একজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যায়।