বিএসএফের হাতে তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তের ওপার থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আরিফ হোসেন (২২) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, ভারতের কোকরাদাহ ক্যাম্পের বিএসএফের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ধর্মগড় সীমান্তের ৩৭৩ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব-পিলার এলাকা থেকে রানীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ গ্রামের আলম মাহমুদের ছেলে আরিফকে আটক করেন। সে সময় আরিফ গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন।