বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামুনুর রশিদ (২৫) এবং আমিনুর রহমান (১৯) নামের দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের ঘাসুরিয়া সীমান্তের মেইন পিলার ২৮৯ এর ২১ সাব পিলারের একশ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আটক মামুনুর রশিদ উপজেলার দামোদরপুর গ্রামের সামসুল আলমের ছেলে এবং আমিনুর রহমান একই গ্রামের নাজিমুদ্দীনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যান্যান্ট কর্ণেল কোরবান আলী প্রথম আলোকে বলেন জানান, অনুপ্রবেশের দায়ে বিএসএফের নর্থ আগ্রা ক্যাম্পের সদস্যরা মামনুর এবং আমিনুরকে হাতেনাতে আটক করে। আটক দুই যুবককে ফেরত দিতে বিএসএফের নর্থ আগ্রা ক্যাম্পের কমান্ডারের সঙ্গে কথা বলেছেন।