বিএসএফের হাতে বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ছাপ্পারবাড়ি সীমান্তবর্তী ভারতের শালবাড়ি এলাকায় গতকাল মঙ্গলবার জাহিদুল ইসলাম (৪০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।
জানা গেছে, গতকাল ভোরে ভারতের শালবাড়ি গ্রাম এলাকা থেকে গরু আনতে ১০-১২ জনের বাংলাদেশি গরু ব্যবসায়ীর একটি দল সেখানে যায়। এ সময় ভারতের কোচবিহার বিএসএফ ১০৪ ব্যাটালিয়নের জামালদহ শালবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলদলের সদস্যরা গরু ব্যবসায়ীর দলটিকে ধাওয়া করে। অন্যরা পালিয়ে এলেও বিএসএফ জাহিদুল ইসলামকে আটক করে তাঁদের ক্যাম্পে নিয়ে যান।