বিএসএফের হাতে বাংলাদেশি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে গতকাল শনিবার সকালে তমিজউদ্দিন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।ঠাকুরগাঁও ২০ বর্ডার গার্ড বাংলাদেশের কর্মকর্তা মেজর শাহেদ হাসান মোরছালিন জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই বারসা গ্রামের শরিফ উদ্দিনের ছেলে তমিজউদ্দিন কিছুদিন আগে ভারতে কাজ করতে যান। কাজ শেষে শনিবার সকাল সাতটার দিকে রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছ দিয়ে তিনি ফিরছিলেন। এ সময় ভারতীয় ২৩ বিএসএফ ব্যাটালিয়নের সোনামতি ক্যাম্পের বিএসএফ জোওয়ানরা তমিজউদ্দিকে আটক করে।