বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত রোববার আবু তালেব (২৮) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে। তালেব হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের দিফালু মোহাম্মদের ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১০টার দিকে হরিপুর উপজেলার বেদনা ও ডাবরী সীমান্তের মাঝামাঝি এলাকার ৩৬৬ নম্বর মেইন পিলারের কাছ থেকে কাদেরগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তালেবকে আটক করেন। বাংলাদেশি আটকের কথা শুনে পতাকা বৈঠকে বসার অনুরোধ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠায় বিজিবি। গতকাল সোমবার এ নিয়ে এই দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।