বিএসএফের হাতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে নিখোঁজ এক গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গত শনিবার রাত থেকে আটক রয়েছেন। নিখোঁজ ওই তরুণ হলেন একই গ্রামের ইসাহাক মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (২৩)।
বিএসএফের ৩১ ব্যাটালিয়নের কেদারী পাড়া ক্যাম্পের কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাপানিয়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) নায়েক সুবেদার আবুল হোসেন জানান, রফিকুল তাঁর বন্ধুদের সঙ্গে সাপাহার সীমান্ত দিয়ে ভারতে যান। এ সময় ক্যাম্পের জওয়ানরা তাঁকে আটক করে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হবিপুর থানায় সোপর্দ করে।