বিএসএমআর-এমইউতে স্বাধীনতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির (বিএসএমআরএমইউ) পল্লবী ক্যাম্পাসে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
গতকাল রোববার ভোরে সূর্যোদয়ের পরপরই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই জাতীয় দিবস পালন শুরু হয়। এরপর ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ বিষয়ে নির্বাচিত প্রবন্ধ পাঠ করা হয়। দিনটির মাহাত্ম্য নিয়ে লেখা স্বরচিত কবিতাও আবৃত্তি করা হয়।
অনুষ্ঠানে জাতীয় জীবনের সর্বস্তরে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মাগফিরাত কামনা করা
হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এ এস এম আবদুল বাতেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।