বিএসএমএমইউর সহ-উপাচার্যসহ ৪ কর্মকর্তা অবরুদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দুজন সহ–উপাচার্যসহ চার কর্মকর্তা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আজ বুধবার বেলা তিনটা থেকে সহ–উপাচার্যের কক্ষে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয় বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা যায়।
সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া প্রথম আলোকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘সম্ভবত চাকরিপ্রত্যাশীরা তাঁদের অবরুদ্ধ করে রেখেছেন।’
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সভায় ২০০ জন চিকিৎসকের নিয়োগ স্থগিত করা হয়েছে। এই নিয়োগ স্থগিত করার কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে অবরুদ্ধের ঘটনা ঘটিয়েছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।