প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউম্যাটোলজি (বাতরোগ) বিভাগের যন্ত্র কিনতে প্রতিষ্ঠানটিকে ৪৩ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের কাছে সম্প্রতি অনুদানের চেক হস্তান্তর করেন। এ-সংক্রান্ত অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মোস্তফা আহমদ, ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান, বিশ্ববিদ্যালয়ের নিওনেটোলজি বিভাগের প্রধান মোহাম্মদ সহিদুল্লা, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রধান রুহুল আমিন মিয়া, কোষাধ্যক্ষ জুলফিকার রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।