প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কেবিন ব্লকের ভূতলে গতকাল শনিবার কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি। সকালে ভ্যাকুয়াম এয়ারপ্লান্টে অতিরিক্ত তাপের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। এতে হাসপাতালের সেবায় কোনো বিঘ্ন ঘটেনি। বিএসএমএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনের বরাত দিয়ে বলাহয়েছে, এয়ারপ্লান্টে ধোঁয়া দেখা যায় সকাল ১১টার দিকে।
অতিরিক্ত তাপের কারণে এটা হয়ে থাকতে পারে। দ্রুত আগুন নেভানো যন্ত্র ব্যবহার করা হয় এবং এয়ারপ্লান্টের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই ঘটনা হাসপাতালের সেবার ওপর
কোনো প্রভাব ফেলেনি। তবে কেন এটা ঘটল তা তদন্ত করা হবে। বিজ্ঞপ্তি।