বিএসএমএমইউতে আড়াই হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৩৮টি বিভাগে ২ হাজার ৫৬৬ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে আজ শুক্রবার এই সেবা দেওয়া হয়।

২ হাজার ৫৬৬ জনের মধ্যে মেডিসিন অনুষদে ১ হাজার ৩৫৪ জন, সার্জারি বিভাগে ১ হাজার ৪ জন, ডেন্টাল অনুষদে ২০৮ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও হাসপাতালের বহির্বিভাগে বিনা মূল্যে চিকিৎসাসেবা কর্মসূচি শুরু হয়। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. শহীদুল্লাহ সিকদার, সহ-উপাচার্য (প্রশাসন) মো. শারফুদ্দিন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়।