বিএসএমএমইউতে দিনে এসে দিনেই অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গতকাল বুধবার থেকে ‘ডে কেয়ার ওটি’ চালু হয়েছে। এতে করে ছোটখাটো অস্ত্রোপচারের জন্য রোগীদের আর দীর্ঘ সময় অপেক্ষা করে থাকতে হবে না। রোগী যেদিন আসবেন সেদিনই অস্ত্রোপচার হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিদিন বিএসএমএমইউতে ২৫০-৩০০ রোগী আসেন, যাঁদের তাৎক্ষণিক অস্ত্রোপচার প্রয়োজন। ডে কেয়ার ওটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ রোগীর অস্ত্রোপচার হবে। আপাতত সন্ধ্যা পর্যন্ত অস্ত্রোপচার চলবে।
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ভবনের পাঁচ তলায় ‘ডে কেয়ার ওটি’ চালু করা হয়েছে। এখানে সাধারণ সার্জারি, চোখ, নাক, কান, গলা, ইউরোলজি, শিশু সার্জারি এবং মুখ ও মুখগহ্বরের অস্ত্রোপচার হবে।