বিএসএমএমইউতে নতুন হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এক হাজার শয্যার নতুন হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ব্যাপারে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ও কোরিয়ান সরকারের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের (ইডিসিএফ) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এই বিশেষায়িত হাসপাতাল তৈরিতে খরচ হবে এক হাজার কোটি টাকা। আগামী ২০১৭ সাল নাগাদ এ হাসপাতালের নির্মাণ শেষ হবে। হাসপাতালে থাকবে জরুরি চিকিৎসাসহ স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, ১০০ শয্যার নিবিড় পরিচর্যাকেন্দ্র, ৫০ শয্যার হূৎপরিচর্যাকেন্দ্র, ৫০ শয্যা করে নিবিড় নবজাতক ও শিশুপরিচর্যাকেন্দ্র, ৫০ শয্যার হাই ডিপেন্ডেন্সি ইউনিট, ১০টি মডিউলার অপারেশর থিয়েটার। এ ছাড়া অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের কয়েকটি ইউনিটও থাকবে। বিজ্ঞপ্তি।