বিএসএমএমইউতে প্রতিবন্ধীর পরিবার সেবা সহায়তা পায়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেনে প্রতিবন্ধী শিশুদের তৃতীয় স্তরের সেবা দেওয়া হয়। এ কেন্দ্রে ওই শিশুদের পরিবারের সদস্যদেরও সেবা সহায়তাও দেওয়া হয়।
গতকাল শনিবার বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিলন হলে অটিজমবিষয়ক সেমিনারে এ কথা জানানো হয়। সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন এবং কোইকা-বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কেবিএএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত। এতে বলা হয়, সরকারের উদ্যোগে সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন বিসএমএমইউতে চালু করা হয়েছে। এখানে অটিজম ব্যবস্থাপনায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা আছে। একটি দিবাযত্ন কেন্দ্রও এখানে চালু আছে।
সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কেবিবিএর সভাপতি মনজুর হোসাইন, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি ইয়ান ইয়াং, কোইকা বাংলাদেশের আবাসিক প্রতিনিধি কিম বক-হি। বিজ্ঞপ্তি।