বিএসএমএমইউতে যুক্তরাষ্ট্রের শিশু হূদেরাগ বিশেষজ্ঞ আসছেন ২৫ এপ্রিল
বিনা অপারেশনে জন্মগত হূদেরাগের চিকিৎসাসহ শিশু হূদেরাগীদের সব ধরনের আধুনিক ও উন্নত চিকিৎসা সহায়তা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আসছেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত শিশু হূদেরাগ বিশেষজ্ঞ অধ্যাপক জাহিদ আমিন। ২৫ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তিনি বিএসএমএমইউ হাসপাতালে শিশুদের হূদেরাগের চিকিৎসা করবেন।বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে জন্মগত হূদেরাগে আক্রান্তের সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে বিশ্বে প্রতি হাজারে ছয় থেকে আটজন শিশু হূদেরাগ নিয়ে জন্মায়। বাংলাদেশেও এ সংখ্যা কম নয়।সম্প্রতি বিএসএমএমইউ হাসপাতালে শিশু হূদেরাগীদের জন্য নিবিড় পরিচর্যাকেন্দ্রসহ (আইসিইউ) ১৪ শয্যার একটি ওয়ার্ড চালু করা হয়েছে। এই ইউনিটে শিশু হূদেরাগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু হূদেরাগ বিশেষজ্ঞ জাহিদ আমিন থাকাকালে অভিভাবকেরা তাঁদের জন্মগত হূদেরাগে আক্রান্ত শিশুদের দেখাতে পারেন। এ জন্য কক্ষ নম্বর ৪০৪, ব্লক-ডি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া টেলিফোন: ৯৬১২৬৫৩ (অফিস) এবং ০১৮১৯২৪৭৩৬৫ ও ০১৭১১৯৬৯৭৩৬ নম্বরেও যোগাযোগ করা যাবে।