বিএসএমএমইউতে রিজভীকে ভর্তির নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে সগীর হোসেন প্রথম আলোকে বলেন, রিজভী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন।
গত ৩০ জানুয়ারি গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।