বিএসএমএমইউর অধীন স্নাতকোত্তর কোর্সে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে মেডিকেল চিকিৎসায় স্নাতকোত্তর কোর্সগুলোর চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল গতকাল শনিবার প্রকাশিত হয়েছে।এ বছর পাঁচ অনুষদে মোট এক হাজার ৩৮৩ পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেডিসিনে ২৮৬, সার্জারিতে ৬৬২, বেসিক চিকিৎসায় ২২৭, ডেনটিসট্রিতে ১৫ এবং মেডিকেল সোশ্যাল সায়েন্সে ১৯৩ জন নির্বাচিত হন।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ বোর্ডে ফল টাঙিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বিএসএমএমইউর ওয়েবসাইট (www.bsmmu.org) থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। বিএসএমএমইউ থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।