বিএসএমএমইউর প্যালিয়েটিভ ইউনিটের আধুনিকায়ন হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস ইউনিটটিকে পূর্ণাঙ্গ সেবা ইউনিট হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।এ লক্ষ্যে গতকাল শনিবার রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সঙ্গে পাঁচ বছর মেয়াদি চুক্তি সই করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। উপাচার্য প্রাণ গোপাল দত্ত এবং রোটারি ক্লাবের সভাপতি ওয়াকার এ চৌধুরী চুক্তিতে সই করেন।জানা যায়, চুক্তির আওতায় মেট্রোপলিটন রোটারি ক্লাব ১৫ শয্যার প্যালেয়েটিভ কেয়ার ইউনিট, রোগীর ওয়ার্ড আধুনিকায়ন, দরিদ্র রোগীদের জন্য নয়টি শয্যার ভাড়া এবং তাদের ওষুধপত্রের ব্যয় বহন করবে। ইউনিটের পেছনে আগামী পাঁচ বছরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা রোটারি ক্লাবের রয়েছে বলে জানা গেছে।