বিএসএমএমইউর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘খাবারের মান বাড়েনি’ শিরোনামে প্রথম আলোর ৯ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, সরকারি আদেশে পথ্যের বিল ৭৫ থেকে ১২৫ টাকা করা হয়েছে। পথ্য সরবরাহকারী ঠিকাদার বিএসএমএমইউর কার্যাদেশ পেয়ে ১ মে থেকে বাড়তি দামে খাবার সরবরাহ করেন। সে কারণে ২২ লাখ ৫০ হাজার টাকা বিল বেড়েছে। প্রতিটি খাবারের মানও বেড়েছে। প্রতিবাদপত্রে আরও বলা হয়েছে, কোষাধ্যক্ষ পরিবর্তনের সঙ্গে খাবারের বিল নিয়ে বিরোধের কোনো সম্পর্ক নেই। কোষাধ্যক্ষকে নিয়োগ দেন রাষ্ট্রপতি, যিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি পর্যাপ্ত তথ্যপ্রমাণের ওপর ভিত্তি করে লেখা। পথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ১ মে থেকে কার্যাদেশ পেয়ে মানসম্মত খাবার সরবরাহ করছে, এমনটি দাবি করা হয়েছে। কিন্তু পথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অতিরিক্ত বিল দাবি করলেও খাবারের মান উন্নীত হয়েছে, এমন কোনো তথ্য নেই বলে পরিচালক নিজেই এ সম্পর্কিত নথিতে উল্লেখ করেছেন।