বিএসএমএমইউর শিক্ষক সমিতির বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘হাসপাতালে রোগী ফেলে চিকিৎসকদের মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক সমিতি বক্তব্য দিয়েছে।সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান খান লিখিত বক্তব্যে বলেছেন, হাসপাতালে রোগী ফেলে চিকিৎসকদের মানববন্ধনে অংশ নেওয়ার তথ্য সত্য নয়। কর্মসূচি আয়োজন করা হয় হাসপাতালের প্রধান ফটকের সামনে। চিকিৎসকেরা দূরে যাননি। চিকিৎসা কার্যক্রমও ব্যাহত হয়নি। প্রতিবেদকের বক্তব্য: বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত স্থায়ী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী চিকিৎসকদের কাছ থেকে এক ঘণ্টা হাসপাতালের কোনো রোগী সেবা পাননি।