বিএসএমএমইউর সহ-উপাচার্য আনিসুল হকের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নায়ুরোগের চিকিত্সক আনিসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহ-উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে।আনিসুল হক প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণে তিনি সহ-উপাচার্যের পদ ছেড়ে দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিত্সক হিসেবে তিনি দায়িত্ব পালন করে যাবেন।