বিএসএমএমইউয়ের কেবিন ব্লকে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের বেসমেন্ট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিএসএমএমইউয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার বলেন, বেসমেন্ট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভানো হয়। বেসমেন্টে কিছু গাড়ি ও অক্সিজেনের সিলিন্ডার রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অক্সিজেনের সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।