বিএসএমএমইউয়ের নার্সেস ট্রেনিং কর্মসূচি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পোস্ট বেসিক ক্রিটিক্যাল কেয়ার নার্সেস ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে। সানোফির সহযোগিতায় এই কর্মসূচির আওতায় আগামী মাস থেকে তিনটি ব্যাচে ৬০ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হবে। নার্সিংয়ের গুণগত মান বাড়াতে বাংলাদেশে নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিএসএমএমইউয়ের পাশে দাঁড়িয়েছে সানোফি।
বিএসএমএমইউয়ের অ্যানেসথেশিয়া, অ্যানালজেসিয়া ও ইনটেনসিভ কেয়ার বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি ২০০৩ সাল থেকে পরিচালিত হচ্ছে। সানোফি স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিএসএমএমইউয়ের ভাইস চ্যান্সেলর প্রাণগোপাল দত্ত ও সানোফির ব্যবস্থাপনা পরিচালক আসীম জামাল। বিজ্ঞপ্তি।