বিএসওএবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর ক্ষমতায়নের বিষয়ে সম্প্রতি এক সেমিনারের আয়োজন করে বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএসওএবি)। সামাজিক সেবামূলক কাজের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ ইনস্টিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার দুই শতাধিক নারী উদ্যোক্তা নিজেদের অভিজ্ঞতার কথা বলেন। তাঁরা এ সময় সব সীমাবদ্ধতা কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেমিনারে বক্তারা বলেন, ‘এটি আমাদের প্রথম সেবামূলক কার্যক্রম। আগামী দিনে সংগঠনটি এমন কাজে আরও বেশি সম্পৃক্ত হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সৌন্দর্য বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। এতে আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, নারী উদ্যোক্তা, রাজনীতিবিদ, সৌন্দর্য বিশেষজ্ঞ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। সেমিনার শেষে নিম্ন আয়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।