বিএসটিআই ভারতের স্বীকৃতি পেয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ভারতে পণ্যের সনদ প্রদানের কর্তৃপক্ষ ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর সার্টিফিকেট বডির (এনএবিসিবি) স্বীকৃতি পেয়েছে।এনএবিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা প্রথমবারের মতো সার্ক অঞ্চলের একটি সনদ প্রদান সংস্থার কাছ থেকে এই আবেদন পায়। সংস্থাটি সার্ক দেশগুলোতে বিশ্বমানের সেবা প্রদানে সমতা বাড়াতে সহায়তা প্রদান করে আসছে। এই স্বীকৃতির ফলে বিএসটিআই বাংলাদেশের বাণিজ্যিক অংশীদারদের পণ্যের সনদ প্রদানের দাবি করতে পারবে। এটি দেশের রপ্তানিকারকদের ব্যয় কমাতে ও বিশ্ববাজারে তাদের প্রতিযোগিতা বাড়াতে সহায়তা করবে। অপরদিকে বিএসটিআইর সনদ প্রদানের ফলে ভারতসহ আমদানিকারক দেশগুলো বাংলাদেশ থেকে আমদানি করা খাদ্যপণ্যের মানের ব্যাপারে ব্যাপক নিশ্চয়তা পাবে।