বিএসসি এনিমেল সায়েন্স চালু না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীনে বিএসসি ইন এনিমেল সায়েন্স ডিগ্রি চালুর প্রক্রিয়া দ্রুত বন্ধ করাসহ পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন আবদুল মতিনের মাধ্যমে স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ছয়টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ও এনিমেল হাজবেন্ড্রি সমন্বয়ে ডিভিএম কোর্স চালু আছে। এটি পৃথিবীব্যাপী ভেটেরিনারি শিক্ষা ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল স্বীকৃত। কিন্তু এই বিশ্ববিদ্যালয় নতুন করে বিএসসি এনিমেল সায়েন্স ডিগ্রি চালু করার যে প্রক্রিয়া শুরু করেছে, তা আগেই সমাধান হওয়া বিষয়টিকে আবারও বিতর্কিত করে তুলছে। তাই এ উদ্যোগ অবিলম্বে বন্ধ করা হোক।এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে অনুষদের সব বিভাগে মাস্টার্স ডিগ্রি চালু, শিক্ষক সংকট সমাধান ও বরিশাল ক্যাম্পাসে ছাত্রাবাস নির্মাণ করারও দাবি করা হয়েছে।একই দাবিতে ৬ জুন অনুষদের বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেন।