প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সাবমেরিন কেবল্ কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পঞ্চম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১২-১৩ অর্থবছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ (২০ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ও কোম্পানির চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক। উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক জালাল আহমেদ, এম রফিকুল ইসলাম, রবীন্দ্র নাথ রায় চৌধুরী, মো. সবুর খান, রকিবুল মোস্তফা, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক কর্নেল শাহরিয়ার আহমেদ ও এন জি চক্রবর্তী, এফসিএএফসিএসের এমডি মো. মনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।