বিওয়াইএলসির নতুন চেয়ারপারসন মানজুর হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) পরিচালক বোর্ডের চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা কার্যকরী পরিচালক মানজুর হাসান।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা মানজুর হাসান ২০০৯ সাল থেকে বিওয়াইএলসির বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এসেছিলেন। এখন তিনি প্রতিষ্ঠাতা সভাপতি জাফর সোবহানের কাছ থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন। বিজ্ঞপ্তি।