বেলারুশের স্বাস্থ্য উপমন্ত্রী গেনেডি গোদোভালনিকভ গত বুধবার বিকন ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে দেশটির আরও দুজন পদস্থ কর্মকর্তা এলেনা ইভানোভিচ ও নিকোলে অ্যালেকসিভ উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে গেনেডি বলেন, বিকনের এ কারখানা মানের দিক থেকে যেকোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমতুল্য। তিনি বিকন ফার্মা থেকে ক্যানসার প্রতিরোধী ও জীবনরক্ষাকারী অন্য ওষুধ আমদানিতে তাঁর সরকারের আগ্রহের কথা জানান। যৌথ বিনিয়োগের মাধ্যমে বেলারুশে ওষুধ উৎপাদন কারখানা প্রতিষ্ঠারও প্রস্তাব দেন তিনি। স্বাস্থ্য উপমন্ত্রী বলেন, বেলারুশে এখনো ক্যানসার প্রতিরোধী ওষুধ উৎপাদিত হয়নি। তাই বিকন থেকে জীবনরক্ষাকারী এ ধরনের ওষুধ আমদানিতে বেলারুশ আগ্রহী। বিকন ফার্মার ব্যবস্থাপনা মহাপরিচালক বেলারুশ মন্ত্রীকে এ পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।বর্তমানে ১৫টি দেশে বিকন ফার্মার বাণিজ্যিক কার্যক্রম রয়েছে। আগামী বছরের মধ্যে আরও ১০টি দেশে তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি।