বিকল অপর ডেমু ট্রেনটিও সচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ের পশ্চিমাঞ্চলের পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে চলাচলকারী বিকল হওয়া দুটি ডেমু ট্রেনই সচল করতে সক্ষম হয়েছেন দেশি প্রকৌশলীরা। পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা), পার্বতীপুর ডিজেল ইঞ্জিন কারখানা ও পার্বতীপুর ডিজেল ইঞ্জিন শেডে কর্মরত প্রকৌশলীরা গতকাল বৃহস্পতিবার সকালে সেট-১৪ নম্বর ডেমু ট্রেনটি সচল করেন।
এর আগে গত বুধবার সেট-১৩ ডেমু ট্রেনটি সচল করেন প্রকৌশলীরা। গতকাল সকাল থেকে সেট-১৩ ডেমু ট্রেনটি পার্বতীপুর-লালমনিরহাট ও পার্বতীপুর ঠাকুরগাঁও পথে যাত্রী পরিবহন শুরু করেছে।