বিকল এক্স-রে মেশিন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে বিকল থাকার পর গতকাল সোমবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন চালু হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান প্রথম আলোকে জানান, ২০১০ সালের অক্টোবরে এক্স-রে মেশিনটি বিকল হয়। একাধিকবার মেরামতের চেষ্টা করেও কাজ হয়নি। অবশেষে গতকাল তা চালু হয়। গতকাল কয়েকজন রোগীর বুকের এক্স-রেও করা হয়েছে।