বিকল বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ১০টার উপজেলার ইসলামাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে হবিগঞ্জের মাধবপুরগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ওপর বিকল হয়ে পড়ে। রাত ১০টা থেকে ওই বাসের চালক ও তাঁর দুই সহযোগী বাসটির মেরামত কাজ করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে একটি ট্রাক পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এতে ওই বাসের চালক ও দুই সহযোগী ঘটনাস্থলে নিহত হন।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।